গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : কচুরি পানা। রিপন সরকার Ripon Sarkar

গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : কচুরি পানা


দৃষ্টি আকর্ষণ : এই সিরিজে বিভিন্ন সাইন্টিফিক টার্ম ব্যবহার করা হয়। কারো বুঝতে সমস্যা হলে কমেন্টে প্রশ্ন করবেন। 


গরুর খাদ্য হিসাবে কচুরি পানা : আঠার শতকের শেষ দিকে এক ব্রাজিলিয়ান পর্যটকের মাধ্যমে বাংলাদেশে আসা কচুরিপানা আমাদের দেশের প্রায় সব জায়গা গরুর আপদ কালীন খাবার।  




স্বল্প মাত্রায় পুষ্টি উপাদান এবং ক্ষতিকর উপাদান থাকার পরেও অপদকালে বা খাদ্য সংকটে আমাদের অনেক গরুওয়ালা কচুরিপানা খাওয়ায়। কচুরিপানার ড্রাই ম্যাটারের পরিমান ৫-৬ % এবং ক্রুড প্রোটিন ড্রাই ম্যাটারের ১৫-১৯ % । কচুরি পানায় ড্রাই ম্যাটারের ২২১-২৪% ফাইবার রয়েছে। কচুরি পানার ক্ষতিকর দিকগুলো এই পোস্টের নিচে আলোচনা করা হয়েছে।  


গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : খড় (রাইস স্ট্র)। রিপন সরকার। Ripon Sarkar

গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : খড় (রাইস স্ট্র) 


দৃষ্টি আকর্ষণ : এই সিরিজে বিভিন্ন সাইন্টিফিক টার্ম ব্যবহার করা হয়। কারো বুঝতে সমস্যা হলে কমেন্টে প্রশ্ন করবেন। 


গরুর খাদ্য হিসাবে 'খড় (রাইস স্ট্র)' : বিশ্বব্যাপি গরু পালনের সাথে ঘাসের সাথে সাথে আরেকটি জনপ্রিয় গোখাদ্য হচ্ছে ধানের খড় বা 'খড়' । কম পুষ্টিগুণ, নিন্ম মানের পুষ্টিগুণ, অধিক মাত্রায় সিলিকা ও সালফার, এই ধরণের বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও খড় ছাড়া গরু পালন একেবারেই অসম্ভব। হ্যা সম্ভব যদি বিকল্প কোন খড় জাতীয় 'হে' গরুকে খাওয়ানো যায়। পুষ্টিমান কম হলেও খড়ে আঁশের পরিমান বেশি থাকায় গরুর পেট ভরাতে এবং রুমেনের স্বাস্থ্য ঠিক রাখতে সবচে কার্যকরী খাবার হচ্ছে খড়। মধ্যম মানের ১ কেজি খড় থেকে গড়ে ৬ মেগাজুল বিপাকীয় শক্তি গরু পেয়ে থাকে। খড়ে গরুর শরীরের জন্য প্রয়োজনীয় প্রধান মিনারেলের পরিমান কম হলেও ট্রেস মিনারেল ঘাসের মতো স্বাভাবিক পরিমানেই আছে। যেহেতু খড়ে আঁশ জাতীয় খাবারের পরিমান বেশি এবং দ্রুত গরুর পেট ভরে তাই খড় বেশি খাওয়ালে গরু অন্য খাদ্য গ্রহণ কমিয়ে দেয়। খড় গরুর রুমেনের পি এইস বা অম্লতা ঠিক রাখতে সাহায্য করলেও খাবার দ্রুত হজম হতে বাধার সৃষ্টি করে। খড়ের সবচে বড় সুবিধা হচ্ছে ড্রাই ম্যাটার এর পরিমান অন্য খাবারের চেয়ে বেশি, যা প্রায় ৯৩%।   


গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : ভুট্টা হে। রিপন সরকার।Ripon Sarkar

গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : ভুট্টা হে (মেইজ স্টোভার হে) 


দৃষ্টি আকর্ষণ : এই সিরিজে বিভিন্ন সাইন্টিফিক টার্ম ব্যবহার করা হয়। কারো বুঝতে সমস্যা হলে কমেন্টে প্রশ্ন করবেন। 


গরুর খাদ্য হিসাবে 'ভুট্টা হে' : বিশ্বের বিভিন্ন দেশেই ভুট্টা সংগ্রহ করার পর অবশিষ্ট গাছ শুকিয়ে কুচি করে গরুকে খাওয়ানো হয় খড়ের বিকল্প হিসাবে, বিশেষ করে যেসব দেশে ধান কম চাষ হয়। কম পুষ্টিগুণ বা নিন্ম মানের পুষ্টিগুণ মনে হলেও কার্বোহাইড্রেট উতপাদনকারী খাদ্যশস্যের মধ্যে ভুট্টা হের্ পুষ্টিগুণ সবচে বেশি। ধানের খড়ের চেয়ে ক্রুড প্রোটিন কম হলেও এতে ফ্যাটের উপস্তিতি এই খাবারের বিপাকীয় শক্তির পরিমান বাড়িয়ে দিয়েছে। ভুট্টার হে থেকে গড়ে ৩-৪% ক্রুড প্রোটিন পাওয়া গেলেও এতে আছে প্রায় ১% ক্রুড ফ্যাট। প্রতি ১ কেজি ড্রাই ম্যাটার থেকে প্রায় ৭-৮ মেরাজুল বিপাকীয় শক্তি পাওয়া যায়।


গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : সয়াবিন মিল। রিপন সরকার। Ripon Sarkar

গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : সয়াবিন মিল


দৃষ্টি আকর্ষণ : এই সিরিজে বিভিন্ন সাইন্টিফিক টার্ম ব্যবহার করা হয়। কারো বুঝতে সমস্যা হলে কমেন্টে প্রশ্ন করবেন। 


গরুর খাদ্য হিসাবে সয়াবিন মিল : অতি উচ্চ মানের ক্রুড প্রোটিন এবং এমাইনো এসিডের উপস্তিতির কারনে সয়াবিন মিল বিশ্বব্যাপী গরুর জন্য জনপ্রিয় খাদ্য উপাদান এবং ১৯৩০ সাল থেকে যুক্তরাষ্ট্রের ফার্মগুলোতে ব্যবহার হয়ে আসছে। তেলবীজ থেকে আহরিত প্রোটিন উৎসের মধ্যে গরুর জন্য বিশ্বব্যাপী প্রোটিন চাহিদার দুই তৃতীয়াংশ সয়াবিন মিল পূরন করে থাকে। ইউরোপেও গরুর খাদ্য হিসাবে সয়াবিন মিল বহুল ব্যবহৃত। উচ্চ মাত্রার ক্রুড প্রোটিন, মিনারেল এবং এমাইনো এসিড এবং স্বল্প মাত্রায় স্টার্চের উপস্থিতির কারনে আমাদের দেশেও বর্তমানে ব্যবহার অনেক বেড়েছে। সয়াবিন মিলে রয়েছে  গড়ে ৫২% ক্রুড প্রোটিন এবং প্রতি কেজি মিলে প্রায় ২০ মেগাজুল গ্রস এনার্জি।    


গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : সরিষা খৈল। রিপন সরকার। Ripon Sarkar

গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : সরিষা খৈল।


গরুর খাদ্য হিসাবে সরিষা খৈল : উচ্চ মানের ক্রুড প্রোটিনের উপস্তিতির কারনে মাস্টার্ড অয়েল মিল বা সরিষা খৈল বিশ্বব্যাপী গরুর জন্য জনপ্রিয় খাদ্য উপাদান। তেলবীজ থেকে আহরিত প্রোটিন উৎসের মধ্যে গরুর জন্য খাদ্য উপাদান হিসাবে ব্যবহারের পরিমানের দিক থেকে সয়াবিন মিলের পরেই সরিষা খৈলের অবস্থান। উচ্চ মাত্রার ক্রুড প্রোটিন ও মিনারেলের উপস্থিতি, সহজ প্রাপ্যতা এবং স্বল্প মাত্রায় স্টার্চের উপস্থিতির কারনে আমাদের দেশে গরুর জন্য তেলবীজের বাই প্রোডাক্টের মধ্যে  সরিষা খৈলের ব্যবহার সবচে বেশী হয়ে থাকে। সরিষা খৈলে রয়েছে  গড়ে ড্রাই ম্যাটারের ৩৫% ক্রুড প্রোটিন এবং প্রতি কেজি খৈলের মধ্যে প্রায় ২০ মেগাজুল গ্রস এনার্জি।    


গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : তিলের খৈল (Sesame Meal) রিপন সরকার। Ripon Sarkar

গবাদিপশুর  খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : তিলের খৈল (Sesame Meal)


গরুর খাদ্য হিসাবে তিলের খৈল :  উচ্চ মাত্রার ক্রুড প্রোটিন এবং এমাইনো এসিডের উপস্তিতির কারনে গ্রীষ্মমন্ডলীয় দেশগুলোতে বিশেষ করে দক্ষিন এশিয়া এবং দক্ষিনা আমেরিকা মহাদেশে তিলের খৈল গরুর জন্য জনপ্রিয় খাদ্য উপাদান। এশিয়া এবং ল্যাটিন আমেরিকা ছাড়াও আমেরিকা এবং ইউরোপেও গরুর খাদ্য হিসাবে তিলের খৈল বহুল ব্যবহৃত। ফাইটিক এসিড এবং অক্সালেটের উপস্থিতির কারনে কিছুটা তিতা স্বাদের তিলের খৈলে রয়েছে গড়ে ৪৫% ক্রুড প্রোটিন, ৮% ক্রুড ফাইবার এবং প্রতি কেজি মিলে প্রায় ২০ মেগাজুল গ্রস এনার্জি। তিলের খৈল গরুর দুধে ফ্যাটের পরিমান বৃদ্ধি করে এবং গরুর শরীরে উচ্চমানের পুষ্টি সরবরাহ করে।


গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : নারিকেল খৈল (Copra Meal)

গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : নারিকেল খৈল (Copra Meal)


গরুর খাদ্য হিসাবে নারিকেল খৈল : সমুদ্রবর্তী ট্রপিকাল এবং সাবট্রপিকাল লবনাক্ত আবহাওয়াযুক্ত অঞ্চলে প্রচুর পরিমানে উৎপাদিত নারিকেল থেকে তেল বের করার পরে বাই প্রডাক্ট হিসাবে পাওয়া নারিকেল খৈল একটি জনপ্রিয় এবং মধ্যম মানের ক্রুড প্রোটিন সমৃদ্ধ গোখাদ্য। ২০১০ সালে বিশ্বব্যাপী ব্যবহৃত গোখাদ্য নারিকেল খৈলের পরিমান ছিলো ১.৮৬ মিলিয়ন টন এবং ফিলিপাইন বিশ্বের প্রধান নারিকেল খৈল রপ্তানীকারন দেশ। নারিকেল খৈলের পুষ্টিমান অন্য খৈলের চেয়ে কম হলেও নারিকেল খৈলের বিশেষত্ব হচ্ছে এতে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট এবং স্বল্প মাত্রায় স্টার্চ যা গরুর রুমেনের অন্য খৈল অপেক্ষা অধিকতর উপযোগী। ইউরোপেও গরুর খাদ্য হিসাবে নারিকেল খৈল বহুল ব্যবহৃত এবং আমাদের দেশেও বর্তমানে ব্যবহার অনেক বেড়েছে। নারিকেল খৈল থেকে গড়ে ড্রাই ম্যাটারের ২৩% ক্রুড প্রোটিন, ১৪.২% ফাইবার এবং প্রতি কেজি খৈলে প্রায় ২০ মেগাজুল গ্রস এনার্জি পাওয়া যায়।    


গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : সূর্যমুখী খৈল (Sunflower Meal)। রিপন সরকার। Ripon Sarkar

গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : সূর্যমুখী খৈল (Sunflower Meal)


গরুর খাদ্য হিসাবে সূর্যমুখী খৈল : সূর্যমুখী খৈল তেলবীজ থেকে পাওয়া একমাত্র খৈল যার মধ্যে কোন ক্ষতিকর উপাদান নাই।  মধ্যম মাত্রার ক্রুড প্রোটিন এবং এমাইনো এসিডের উপস্তিতির কারনে সূর্যমুখী খৈল গোখাদ্য হিসাবে ব্যবহৃত বিশ্বের চতুর্থ সর্বোচ্চ তেলবীজের খৈল। শীতপ্রধান অঞ্চলে সবচে বেশী পাওয়া গেলেও বিশ্বের ৮০% দেশেই কমবেশী চাষ করা হয় এবং ইউক্রেন ও রাশিয়ায় সবচে বেশী চাষ করা হয়। শীত প্রধান দেশ এবং ইউরোপে সূর্যমুখী খৈল গরুর খাদ্য হিসাবে বহুল ব্যবহৃত। তেলবীজ থেকে পাওয়া গোখাদ্য উতসের মধ্যে একমাত্র সূর্যমুখী খৈলে কোন ক্ষতিকর উপাদান বা কোন প্বার্শ প্রতিক্রিয়া নাই। এতে রয়েছে গড়ে ৩৩% ক্রুড প্রোটিন, ২৭% ক্রুড ফাইবার এবং প্রতি কেজি খৈলে প্রায় ২০ মেগাজুল গ্রস এনার্জি। সূর্যমুখী খৈল গরুর দুধে ফ্যাটের পরিমান বৃদ্ধি করে এবং গরুর শরীরে উচ্চমানের পুষ্টি সরবরাহ করে।

গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : কলাগাছ। রিপন সরকার। Ripon Sarkar

গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : কলাগাছ 


(আসুন ভ্যাজাল ক্যাচালে কান না দিয়ে কলা গাছ নিয়ে চিন্তা করি)


আমাদের দেশে গরুর আপদকালীন খাবার হিসাবে পরিচিত কলাগাছ (মুসা প্যারাডিসিকা) একটি ফলজ একবর্ষজীবি বৃক্ষ, যেটা ১ বার ফল দেয়ার পরে মারা যায়। আমাদের দেশের মতো ট্রপিকাল আবহাওয়ার দেশে প্রচুর কলাগাছ চাষ করা হয় এবং কলা সংগ্রহ করার পরে যেটার কান্ড ফেলে দেয়া হয়। অথচ একটু শ্রম দিলেই এটা হতে পারে একটা ভালো গরুর খাবার। আমাদের বাড়িতে পুকুর পাড়ে অনেক কলা গাছ ছিলো। ছোট বেলায় আব্বাকে দেখেছি পুকুরের পানি নষ্ট হয়ে গেলে অথবা গরুর খাবার সংকট দেখা দিলে কলা কাটার পর গাছ এবং ভিতরের শাঁস কুচি কুচি করে গরুকে খাওয়াতো খড়ের সাথে মিশিয়ে। গরুর খাদ্য হিসাবে সেই স্মৃতিবহুল কলা গাছ নিয়েই আমাদের আলোচনা। 

গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : কালোজিরা খৈল (Black Cumin Cake) রিপন সরকার।Ripon Sarkar

গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : কালোজিরা খৈল (Black Cumin Cake)


গরুর খাদ্য হিসাবে কালোজিরা খৈল : কালোজিরা কে বলা হয় বিস্ময়কর ঔষধি বীজ। ঔষধি গুনের কারনে কালোজিরা এবং কালোজিরার তেল পৃথিবীর সব দেশে মানুষের খাবার হিসাবে ব্যবহার হলে অধিক মূল্য এবং দুষ্প্রাপ্যতার কারনে গরুকে খাওয়ানো সম্ভব হয়না। 


গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : ধান (Paddy Rice)। রিপন সরকার। Ripon Sarkar

গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : ধান (Paddy Rice)


গরুর খাদ্য হিসাবে ধান : গ্রীষ্মমন্ডলীয় দেশগুলোতে ধান মানুষের খাবারের জন্য প্রচুর পরিমানে চাষ করা হয়। অনেক সময় কম দামের কারনে বাড়তি ধান কম মূল্যে বিক্রি করতে হয়। এমন অবস্থায় উচ্চমূল্যের গরুর খাবারের পরিবর্তে ধান হতে পারে একটা কম মূল্যের গরুর খাবার। ধানে ভিটামিন এবং মিনারেলের উপস্থিতি নাই বললেই চলে। এছাড়া স্বল্প মাত্রায় ক্রুড প্রোটিন এবং উচ্চ মাত্রায় ফাইবার ও স্টার্চের উপস্থিতির কারনে ধান গরুর আদর্শ খাবার না হলেও স্বল্প মূল্যে ধান হতে পারে গরুর জন্য বিকল্প খাদ্য। ২০০০ সালের গোড়ার দিকে কোরিয়া এবং জাপানে অতিরিক্ত ধান গরুকে খাওয়ানোর জন্য উতসাহিত করা হয়। এছাড়া গত শতকে গরুর খাদ্য হিসাবে ধানের মাঠ পর্যায়ে পরীক্ষায় দেখা যায় অতিরিক্ত স্টার্চ এবং ফাইবারের কারনে ধান খাওয়ানো গরুর বৃদ্ধি একই পরিমান ভুট্টা খাওয়ানো গরুর থেকে কম হয়। এর পরেও স্বল্প মূল্যে পাওয়া ধান হতে পারে গরুর জন্য সস্তা বিকল্প খাদ্য। এতে রয়েছে গড়ে ৭-১১% ক্রুড প্রোটিন, ৬২-৬৭% স্টার্চ, ৯-১১৫% ক্রুড ফাইবার, ৫-৬% লিগনিন এবং প্রতি কেজি ধানে প্রায় ১৭ মেগাজুল গ্রস এনার্জি। খোসা সহ আস্ত ধান মেশিনে গুড়া করে অন্য খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে।




গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : সরিষা স্ট্র (খড়) বা সরিষা হে। রিপন সরকার। Ripon Sarkar

গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : সরিষা স্ট্র (খড়) বা সরিষা হে


সরিষা আমাদের দেশের একটা কমন তেলবীজ যা সারাদেশে শীতকালে প্রচুর চাষ করা হয়। পাকা সরিষা গাছ থেকে বীজ সংগ্রহ করার পরে আমরা সাধারণত গাছ গুলো জ্বালানি হিসাবে ব্যবহার করি বা অনেকেই ফেলে দেই। কিন্তু আমরা অনেকেই জানিনা বীজ সংগ্রহ করার পরে অবশিষ্ট শুকনা সরিষা গাছ হতে পারে গুরুত্বপূর্ণ বিকল্প গোখাদ্য।