Showing posts with label Iron. Show all posts
Showing posts with label Iron. Show all posts

অতিরিক্ত ক্যালসিয়াম, আয়রন, জিংক, ভিটামিন ও ফ্লোরাইড এর ক্ষতিকর প্রভাব। রিপন সরকার Ripon Sarkar

 

অতিরিক্ত ক্যালসিয়াম, জিংক, ভিটামিন ও ফ্লোরাইড এর ক্ষতিকর প্রভাব।

রিপন সরকার Ripon Sarkar

সত্যি বলতে কি, প্রায় সব ভিটামিনেরই একটি টক্সিক মাত্রা আছে। এই মাত্রার ওপর ভিটামিন সেবন অবশ্যই ক্ষতিকর। যদিও দুর্ঘটনা ছাড়া এত বেশি মাত্রার ভিটামিন সেবন করা সাধারণত হয়ে ওঠে না। তার পরও শিশুদের মধ্যে দুর্ঘটনাবশত অতিরিক্ত ভিটামিন খেয়ে ফেলাটা একেবারে বিরল নয়। তাই সব ধরনের ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে থাকতে হবে। এ ছাড়া বয়স্ক ব্যক্তিদের মধ্যে যাঁদের স্মৃতিভ্রম বা মানসিক রোগ আছে, তাঁরাও অনেক সময় ভুল করে অনেক বেশি মাত্রায় ভিটামিন বড়ি খেয়ে ফেলতে পারেন। দীর্ঘদিন ধরে অকারণে উচ্চমাত্রার ভিটামিন খাওয়া থেকেও বিপদ হতে পারে।