গবাদিপশুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : গমের ভুষি
গরুর খাদ্য হিসাবে গমের ভুষি : বিশ্বব্যাপি পশুখাদ্য হিসাবে সবচে স্বাস্থ্য সম্মত এবং সবচে বেশী ববহৃত খাদ্য উপাদান হচ্ছে গমের ভুষি। গম বীজের বাইরের পাতলা আবরণ বা খোসা হচ্ছে গমের ভুষি। পুষ্টিগুণ বিচারে গমের ভুষি পশুখাদ্য হিসাবে অদ্বিতীয়। সাথে রয়েছে গমের ভুষির বিশেষ কিছু স্বাস্থ্যকর কার্যকারিতা। গমের ভুষির রয়েছে বিশেষ পানি শোষণ ক্ষমতা, যে কারণে গমের ভুষি কোষ্ঠকাঠিন্য দূরীকরণে বিশেষ ভূমিকা রাখে। গমের ভূষিতে রয়েছে সুষম এমাইনো এসিড এবং যথেষ্ট পরিমান বিশেষ ধরণের ফসফরাস যা গরুর রুমেন সহজেই শোষণ করতে পারে। গমের ভুষির সবচে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে এতে আছে নন স্টার্চ কার্বোহাইড্রেট যা গরুর রুমেনে অতিরিক্ত এসিডিটি সৃষ্টি করেনা, যা ভুট্টা করে থাকে। গমের ভুষির প্রতি কেজি ড্রাই ম্যাটারে রয়েছে ১৭-১৯% ক্রুড প্রোটিন, ১০-১২% ক্রুড ফাইবার এবং ১১ মেগাজুল মেটাবলিক এনার্জি (হজম যোগ্য শক্তি)।
পুষ্টি উপাদান : (% ড্রাই ম্যাটার)





